আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ তৈরি হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৫৬
অ- অ+

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। এই রায়ের ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।

হুমায়ুন কবির বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আইসিজের এই রায় প্রথমবারের মতো। একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক আদালত। মিয়ানমার রাষ্ট্রকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের ঘটনায় এই রায় তাৎপর্যপূর্ণ। রায়ে ক্ষতিপূরণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এটি একটি ইতিবাচক ফলাফল। যারা এই গণহত্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দেশগুলোর জন্যও রায়টির ইতিবাচক প্রভাব রয়েছে। বাংলাদেশের জন্যও এর কিছু ইতিবাচক দিক রয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, এই রায়ের প্রভাব শুধু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে মিয়ানমারের ওপর একধরনের আন্তর্জাতিক চাপ তৈরি হবে।

রায়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কথা বলার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ পাঁচ দাবিতে ৩৯ দিন রাজপথে থাকবে এনসিপি
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
শ্রমিক বিক্ষোভে গাজীপুর শিল্পাঞ্চলে ১২২ কারখানা বন্ধ ঘোষণা  
মিরসরাইয়ে গাছ কেটে মহাসড়ক ব্যারিকেড