পুলিশের চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযানে ৯৪৭ গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫
অ- অ+

সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৯৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬৮ জন সদস্য রয়েছেন।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গ্রেপ্তার ১৬৮ জনের মধ্যে চট্টগ্রামে ৪৮, কক্সবাজারে ৯, কুমিল্লায় ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ১৫, ফেনীতে ১৭, লক্ষ্মীপুরে ১২, রাঙামাটিতে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন, পরোয়ানামূলে ১০০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় গ্রেপ্তার করা হয় ৬২ জনকে, যাদের মধ্যে মাদক বহনকারী ৩ জন ও মাদকসেবী ৫৯ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময়ে মাদকদ্রব্য সংক্রান্ত ৩৯টি মামলা করা হয়।

অভিযানে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, কুমিল্লায় ২১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবানে ৬ জন রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল বাইক আরোহী দুই ভাই
টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
ঘূণিঝড় আকভানের প্রভাব কেমন পড়বে বাংলাদেশে
বাংলামোটর থেকে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমী গ্রেপ্তার