অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে ডিবির সাইবার বিভাগের একটি দল তাকে হেফাজতে নেয়।
রাতেই বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি সংবাদমাধ্যমকে জানান, তমাল মাহবুবকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে তমাল মাহবুবের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা গেছে, তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তার আইডি থেকে শেয়ার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












