বাংলামোটর থেকে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৯
অ- অ+

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর বাংলামোটর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে ডিবি পুলিশের একটি সূত্র ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাংলামোটর থেকে ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। সম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে
পূর্বাচলে প্লট দুর্নীতির মামলা: ১৪ বছরের সাজাপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে
‘জ্বালাও-পোড়াও করে সরকারকে স্তব্ধ করা যাবে না’