আইজিপি কাপ ফুটবলে সিএমপিকে হারিয়ে ময়মনসিংহ রেঞ্জের জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৯:১৬
অ- অ+

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ময়মনসিংহ রেঞ্জ ফুটবল দল।

রবিবার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের বি-গ্রুপের লীগ পর্বের খেলা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সতেজতা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনে অভ্যস্ত হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

টুর্নামেন্টে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। বি-গ্রুপে রয়েছে ময়মনসিংহ রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ফুটবল দল।

উদ্বোধনী ম্যাচে সিএমপির বিপক্ষে মাঠে নামে ময়মনসিংহ রেঞ্জ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ময়মনসিংহ রেঞ্জ।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কামরুল হাসানসহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় ঐক্যে যেতে সরকারকে যে শর্ত দিল এনসিপি
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
যুক্তির চেয়ে গালাগালি জনপ্রিয় কেন: বাংলাদেশের গণমাধ্যমের সংকট