অক্টোবরে ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ গুলশান, পুরস্কৃত ডিসি তারেক জুবায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৮:০৫| আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫৫
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের সামগ্রিক মূল্যায়নে ট্রাফিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ট্রাফিক গুলশান বিভাগ। একই মাসে ডিএমপির শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন এ বিভাগের সার্জেন্ট নয়ন করণ।

রবিবার সকাল ১০টায় ডিএমপির ক্রাইম কনফারেন্স কক্ষে মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের।

একই অনুষ্ঠানে অক্টোবর মাসের শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কার গ্রহণ করেন সার্জেন্ট নয়ন করণ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, দক্ষ নেতৃত্ব, সুষ্ঠু পরিকল্পনা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার পাশাপাশি বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।

নগরীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক গুলশান বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

একই মাসে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন এবং শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হওয়ার ঘটনাকে বিভাগের জন্য দ্বৈত সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। এ অর্জন ভবিষ্যতে আরও দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে সদস্যদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
যুক্তির চেয়ে গালাগালি জনপ্রিয় কেন: বাংলাদেশের গণমাধ্যমের সংকট
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪