পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিজের গাড়িতে হাসপাতালে নিলেন হুইপ দুলু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ১৭:৫৯
অ- অ+

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজের গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাদিপ হোসেন। সে নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়িতে তুলে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তিনি।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাদিপ।

এদিকে শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ায় পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে রাস্তায় শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৪
রেলের নিয়োগ কেলেঙ্কারি: সাবেক জিএম মৃধার ২ বছর, কিবরীয়ার ৩ বছর কারাদণ্ড
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯
আলফাডাঙ্গা বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার