যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের ১৪ জন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ২০:৩১
অ- অ+

যশোরে নাশকতা, ভাঙচুর ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগের দুই সমর্থক কবির হোসেন খান ও সাগর ইসলাম রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে কবির হোসেন খান (৬২) ও ফতেপুর ইউনিয়নের রাজাপুর এসআর মান্নাপাড়া

গ্রামের রেজাউল করিমের ছেলে সাগর ইসলাম (২৭)।

এ ছাড়া গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন বাঘারপাড়া থানা এলাকার বাবলু ও কার্তিক, কেশবপুর থানা এলাকার সিরাজুল, শহিদুল ও হামিদুল এবং মনিরামপুর থানা এলাকার বাপ্পি কুন্ডু ও হাফিজুর।

পুলিশের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাত ১১টা ৫ মিনিটে বড় ভেকুটিয়া এলাকা থেকে কবির হোসেন খানকে এবং ২২ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে সেনাবাহিনীর সহযোগিতায় রাজাপুর এলাকা থেকে সাগর ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজি, নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন কোতোয়ালি থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতা, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় ২৪ জুন ২০২৬ তারিখে ৭৩ নম্বর মামলা করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৪২৭ ধারা উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি
বগুড়ায় শিক্ষার্থী গালিব হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার
আইজিপি কাপ ফুটবলে সিএমপিকে হারিয়ে ময়মনসিংহ রেঞ্জের জয়