হালুয়াঘাটের সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
রবিবার (২২ নভেম্বর) তিনি এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় তেলিখালী ও গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের (বিওপি) দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন রেঞ্জ ডিআইজি।
পরিদর্শনকালে গোবরাকুড়া থেকে তেলিখালী সীমান্ত সড়কে পুলিশের টহল কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কামরুল হাসান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









