‘এনভিডিয়ার শেয়ার না কিনে আফসোস, কয়েক দিনেই দাম বাড়ল ৩৩%’

কয়েকদিন ধরেই এনভিডিয়ার কিছু শেয়ার কেনার কথা ভাবছিলম। এনথ্রপিকের শেয়ারও মাথায় ছিল। ছেলের পাল্লায় পড়ে কেনা হয়নি। সে ভয় দেখিয়েছে। বলেছে এনথ্রোপিক ওভাররেটেড। শেয়ারের দাম নাকি আরও কমবে।
আমার ধারণা ছিল জেনসেন হুয়াং আবারও এনভিডিয়াতে ফিরে আসবেন। গত সপ্তাহে তিনি একটা বিবৃতি দিয়ে বলেছিলেন বোর্ডের অনেকেই তাকে ফেরার জন্য অনুরোধ করেছেন। কিন্তু বোর্ড বলেছিল সেই সুযোগ নেই। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই তিনি কোম্পানির চেয়ারম্যান পদে ফিরে এলেন। আর শেয়ারের দাম এক লাফেই ৩৩% বেড়ে গেল।
অল্প কিছু শেয়ার কিনলেও মাত্র কয়েকদিনে আমি অনেক বড় লোক হয়ে যেতাম। আমার সকল স্বপ্ন এমন ভাবতে ভাবতেই শেষ হয়ে গেল।
মিজানুর রহমান খান
লেখক ও সিনিয়র সাংবাদিক
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













