নবীন এএসপিদের সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ ডিআইজি রেজাউল করিমের

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:২৩
অ- অ+

সততা, সাহস ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা নেওয়া এবং কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব পরামর্শ দেন। সারদায় মৌলিক প্রশিক্ষণরত নবীন কর্মকর্তাদের স্টাডি ট্যুরের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিআইজি মো. রেজাউল করিম। এ সময় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনিছুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস) শেখ জয়নুদ্দিনসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ডিআইজি রেজাউল করিম বলেন, জনগণের কাছ থেকে পাওয়া সঠিক তথ্য ও সহযোগিতা অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। এ জন্য কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আইনি কাঠামোর মধ্যে থেকে নির্ভীকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা নবীন পুলিশ কর্মকর্তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে প্রশিক্ষণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তাঁরা নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিকনির্দেশনাও দেন।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আল নোমান তালুকদারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে বসুমতি বাসে আগুন
সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন
তাহিরপুরে গাঁজাসহ কারবারি আটক
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি