ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:১৪
অ- অ+

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে দলটি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের শেষ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪–৩ গোলে জয় পায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।

প্রতিযোগিতার শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬–০ গোলে হারায় দলটি। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ২–০ এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একই ব্যবধানে পরাজিত করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে ফাইনালে মুখোমুখি হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক রোকনুজ্জামান রোকন। দলের কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, ফাইনালে জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দল। সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আশাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে মাঠে নামবে দলটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
 শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ