নারীদের দক্ষতা উন্নয়নে  "শী-স্কিলস" কর্মসূচির উদ্বোধন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:২৫
অ- অ+

"এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার" শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়াতে "শী-স্কিলস" SheSkills কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের জন্য দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে তাঁরা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

তিনি বলেন, ‘SheSkills’ কর্মসূচির মাধ্যমে নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগ নারীদের প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারেও কাজ করার সুযোগ তৈরি করবে। প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নারীদের এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের জন্য দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী, এডফিনিক্স লিমিটেডের সিইও লুৎফি চৌধুরী। এতে সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিন। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না: মাহদী আমিন
ভোলায় ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১
ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়
ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ