ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:৫০
অ- অ+

ময়মনসিংহ বিভাগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির পৃথক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে প্রথমে চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়। এতে গত অক্টোবর মাসের চোরাচালানসংক্রান্ত কার্যক্রম ও গৃহীত পদক্ষেপগুলো বিস্তারিত পর্যালোচনা করা হয়। পরবর্তীতে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড নির্মূলে পুলিশ, এসআরবি, বিজিবি, আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অপরাধ দমনে সম্মিলিত প্রচেষ্টা চালানোর তাগিদ দেন তিনি।

উভয় সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং টাস্কফোর্স ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 
দিনাজপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুর্ঘটনা: দুই খালাতো ভাইসহ নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ