খুলনা জেলা পুলিশের অভিযানে ৪২ আসামি গ্রেপ্তার, ১০ কেজি গাঁজা-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৪:১৩
অ- অ+

খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন থানা এলাকায় অভিযান ও যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া জেলার বিভিন্ন সড়কে ৬৪০টি যানবাহন তল্লাশি করে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আটক করা হয়েছে ১১টি যানবাহন।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে খুলনা জেলা পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম
বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর
শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও উল্লম্ফন