সুনামগঞ্জের মাদকসহ ভারতীয় দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন পন্য জব্ধ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:২৩
অ- অ+

সুনামগঞ্জের দুই উপজেলা সীমান্ত এলাকা থেকে পৃথক তিনটি অভিযান চালিয়ে মাদকসহ বাংলাদেশি ও ভারতীয় অবৈধ বিভিন্ন পণ্য জব্ধ করেছে (বিজিবি)। এর আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে জেলার লাউড়েরগড় ও চিলাউড়া সীমান্ত এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন লাউড়েরগড় বিজিবি টহলদল গোপন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে কসমেটিক, রসুনসহ বিভিন্ন পণ্য ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। এ সময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

অপর জেলার সদর উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের চিলাউড়া সীমান্ত এলাকা বিজিবির অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ব্যন্ডের মদ জব্দ করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে: হুমায়ুন কবির
জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি
দুই অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার শীর্ষ পদে রদবদল