সরিয়ে দেওয়া হলো সাত জেলার এসপিকে, নতুন দায়িত্বে যারা

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো— সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি), ডিএমপির উপ-কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার (এসপি), এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার (এসপি), গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার (এসপি), এসআরইউ এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













