সরানো হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

খুলনা মেট্রোপলিটন এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাজ্জাদুর রহমানকে কেএমপি কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে কেএমপির নতুন কমিশনারের কথা উল্লেখ করা হয়নি। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যেই কেএমপি কমিশনারের বদলির সিদ্ধান্ত এলো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













