মির্জাপুরে ২০ অবৈধ দোকান উচ্ছেদ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:৪২
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জহিরুল আলম।

এ সময় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, পৌরসভার সচিব শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত আকন প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ১৫ থেকে ২০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক ৩ স্থানে গুলিবর্ষণ
ভূয়া ফ্যামিলি কার্ড দিতে গিয়ে হরিণাকুণ্ডুতে নারী আটক
সরানো হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে
আমরা চাই, বাংলাদেশটা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী