ঝিনাইদহে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা জাতিয়তাবাদী শ্রমিক দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে হয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদর থানা শ্রমিক দলের সভাপতি ঠান্ডু মিয়া, সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এসব কর্মকা- কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান।
(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













