খুলনায় গুলিবিদ্ধ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ২১:৫৯| আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২২:০০
অ- অ+

খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম নামে এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি কেসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। নিহত হালিমের মরদহ বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় আটক ১
হারিয়ে যাচ্ছে কক্সবাজার সৈকতের লাল কাঁকড়া
পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল
ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতসহ ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ