নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ৬ দিন পর মামলা, আসামি ৫১ 

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:১২
অ- অ+

নড়াইলের বেন্দারচর এলাকায় নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা হত্যাকাণ্ডের ছয়দিন পর মামলা দায়ের হয়েছে। ৫১ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার ভাই জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার পর দুজনকে আটক করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর সমুদ্রে টহল ও জলদস্যুতা দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ইতালি
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিলেন: অ্যাটর্নি জেনারেল
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহী নিহত