আ.লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের মোটরসাইকেল মহড়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৩১
অ- অ+

সারাদেশে পরিকল্পিতভাবে আগুন সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টি ও নাশকতার সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মোটরসাইকেল মহড়া চলমান রয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার ৩শ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাজারো নেতাকর্মী নিয়ে মহড়ায় নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব আলী আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম, জেলা নেতা রিপন, জসিম উদ্দিন, বাদশা, মমিন উদ্দিন, আয়নাল, গোলাম মোহম্মদ, শফিক, ইয়াছিন প্রমুখ।

এ সময় মাহবুবুর রহমান মাহবুব বলেন, আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া করছি। জনগণের জানমালের নিরাপত্তায় সক্রিয় অবস্থান নিয়ে জেলার প্রতিটি অঞ্চলে অংশ নিচ্ছি। রূপগঞ্জের সড়ক মহাসড়কে আমরা মোটরসাইকেল মহড়া, সভা, সমাবেশ ও বিক্ষোভ অব্যাহত রেখেছি।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিষ্ফোরণে নিহত ১, আহত ৩
সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার দাবিতে মানববন্ধন
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী