বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:২০
অ- অ+

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বা‌সের ধাক্কায় সাখাওয়াত হোসেন (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় খলিল সরকার না‌মে অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত মনির শাহের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দুপচাঁচিয়া এলাকায় দুধ বিক্রি করে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত। পথে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাস অটোরিকশাকে সাম‌নে থে‌কে ধাক্কা দেয়। এতে সাখাওয়াত ও তার সঙ্গে থাকা খলিল সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খলিল সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ব‌লেন, নিহ‌তের মরদেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের মোটরসাইকেল মহড়া
সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার দাবিতে মানববন্ধন
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গভীর সমুদ্রে টহল ও জলদস্যুতা দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ইতালি