মিস ইউনিভার্সে সেমিফাইনালে উঠতে পারলেন না সামিরা খান মাহি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৫
অ- অ+

মিস ইউনিভার্স ২০২৬ এর মূল প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার সেরা ৩০ এর তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি।

বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় পুয়ের্তো রিকোতে শুরু হয় ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজন। এতে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নেন।

সেমিফাইনালের জন্য নির্বাচিত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় মাহির নাম না থাকায় এবারের আসর থেকে তার বিদায় নিশ্চিত হয়।

প্রত্যাশিত ফল না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাহি। সেখানে তিনি বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন দেশের মানুষের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করতে।

মাহি লেখেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’

প্রত্যাশা পূরণ করতে না পারায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না। তবে সেই চেষ্টার মূল্য কমে যায় না। পুরো প্রতিযোগিতার অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

মাহি আরও লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

এদিকে প্রতিযোগিতার পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শকদের ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে নির্বাচিত করা হয় সেরা ৩০ প্রতিযোগীকে।

সেরা ৩০-এ জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নিকারাগুয়া ও টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জের প্রতিনিধিরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে সাড়ে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ
মির্জাপুরে যুবলীগ নেতা জহিরুল গ্রেপ্তার
১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা
বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেপ্তার ৮