দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৫২
অ- অ+

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

​

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, দিনাজপুরের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

​এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। উদ্বোধন শেষে তিনি মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন।

​পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ ও প্রাণিজাত পণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যে কাজ করছে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং প্রান্তিক খামারিদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা তৃষা এবং অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 
সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে আগুন