পল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার, পাঠানো হচ্ছে আদালতে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৮
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার দুপুরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী আজ তাকে আদালতে পাঠানো হবে।

রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী
সৌদি তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী আয়োজনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা