জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী আয়োজনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করবেন।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী বর্ণাঢ্য প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় দেশের প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি এবং দুগ্ধ ও মাংসজাত পণ্যের প্রদর্শনী স্থান পাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













