২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩১ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪
অ- অ+

খুলনা জেলার নয়টি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৩১ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭৩৮টি যানবাহনে তল্লাশি চালানো হয়।

বৃহস্পতিবার খুলনা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় নয়টি থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

এসব অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা করা হয়েছে এবং ১০টি যানবাহন আটক করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ জানায়, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
বঙ্গভবনে যাওয়ার পথে মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ
বিশ্ব বাজারে দাম কমার পরও দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন