মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল এবং আল মাসুদ জনি। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে লালমাটিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণের পাশাপাশি লোক সংগ্রহ এবং আর্থিক সহায়তা প্রদান করতেন। এছাড়া তারা দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রেখে রাজধানী ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।

ওসি আব্দুল হালিম জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৫২
বিশ্ব বাজারে স্বর্ণের দামে আবারও পতন
সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ