সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
অ- অ+

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান ও দুই ভাইসহ চারজনকে কক্সবাজারে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন— বদির দুই ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ কাউন্সিলর।

বৃহস্পতিবার সকালে কঠোর পুলিশি পাহারায় সড়কপথে তাঁদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই তাঁদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে রওনা হয়। বুধবার তাঁরা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা কক্সবাজারে পৌঁছান।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে আদালতে তোলা হয়। টেকনাফে সহিংসতা ও নাশকতার দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাঁদের রিমান্ডও চাওয়া হবে।’

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 
দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে আগুন