মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:০৬
অ- অ+

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম ( উপসচিব) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ এবং প্রাণিসম্পদসহ অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও উদ্যোক্তারা।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনা ফেরার গুঞ্জন: বিজিবির সাথে জামালপুরের সীমান্ত পাহারায় বিএনপি নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর
‘বন্দুকযুদ্ধের’ নামে ছাত্রদল নেতা জনি হত্যা, ১১ বছর পর পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেপ্তার
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্ববাণিজ্যে অস্থিরতা, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস