‘হিটাচি স্টার নাইট ২০২৬’-এ নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করল ট্রান্সকম ডিজিটাল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:২১| আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:২৬
অ- অ+

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ প্রযুক্তির নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করেছে জাপানি ব্র্যান্ড হিটাচি। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে হিটাচির বাংলাদেশি পার্টনার ট্রান্সকম ডিজিটালের উদ্যোগে আয়োজিত ‘হিটাচি স্টার নাইট ২০২৬’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এই নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

উৎকর্ষতা, যৌথ সাফল্য এবং নতুন পণ্যের সিরিজ উন্মোচন উদযাপনের এই আয়োজনটি বাংলাদেশের বাজারে হিটাচির উপস্থিতি সম্প্রসারণ ও অবস্থান আরও সুদৃঢ় করার ধারাবাহিক প্রতিশ্রুতিকে তুলে ধরে।

এক শতাব্দীরও বেশি সময়ের প্রযুক্তিগত উদ্ভাবন এবং জাপানি কারিগরি দক্ষতার ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি হিটাচির এই সর্বশেষ রেফ্রিজারেটর সিরিজে উন্নত কুলিং টেকনোলজি, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যকারিতা এবং নান্দনিক নকশার সমন্বয় ঘটানো হয়েছে। আধুনিক পরিবারগুলোর জন্য খাবার সংরক্ষণের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতেই এগুলো তৈরি করা হয়েছে।

নতুন এই রেফ্রিজারেটর সিরিজের উল্লেখযোগ্য প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ‘ডুয়াল ফ্যান কুলিং’, যার আলাদা কুলিং সিস্টেম রেফ্রিজারেটর ও ফ্রিজার অংশে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিয়ে সঠিক তাপমাত্রা বজায় রাখে। এ ছাড়া এতে রয়েছে ‘ট্রিপল পাওয়ারফুল ডিওডোরাইজেশন’ প্রযুক্তি, যা খাবারের গন্ধ দূর করে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়া প্রতিরোধ করে এবং ভেতরের পরিবেশ সতেজ রাখে।

রেফ্রিজারেটরগুলোতে আরও রয়েছে ‘সিলেক্টেবল জোন’ নামের একটি ভার্সেটাইল কম্পার্টমেন্ট, যার মাধ্যমে ব্যবহারকারীরা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সফট ফ্রিজ এবং ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ রেফ্রিজারেটর মোডের মধ্যে পরিবর্তন করতে পারবেন। এর ফলে বিভিন্ন ধরনের রেডি-টু-কুক খাবার সহজেই সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ইনভার্টার টেকনোলজির ইন্টেলিজেন্ট কম্প্রেসর কন্ট্রোল কুলিং পারফরম্যান্স বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করে এবং শব্দ কমায়। প্রিমিয়াম গ্লাস ব্ল্যাক ফিনিশ এবং মসৃণ নকশায় তৈরি এই গৃহস্থালি যন্ত্রগুলো আধুনিক রান্নাঘরের উপযোগী করে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের রফতানি বিক্রয় পরিচালক তরুণ জৈন বলেন, “বাংলাদেশ আমাদের অন্যতম অগ্রাধিকারমূলক বাজার। সর্বশেষ রেফ্রিজারেটর সিরিজগুলো জাপানি প্রকৌশলগত উৎকর্ষতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আপসহীন মানের প্রতি হিটাচির দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতিফলন। উন্নত খাবার সংরক্ষণ প্রযুক্তি ও সুচিন্তিত বৈশিষ্ট্যসমৃদ্ধ এই পণ্যগুলো বাংলাদেশি পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রাকে আরও উন্নত করতে তৈরি করা হয়েছে।” ট্রান্সকম ডিজিটালের সঙ্গে এই যৌথ পথচলা সারা দেশের গ্রাহকদের কাছে এসব উদ্ভাবন পৌঁছে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস (এইচওবি) মো. রাশেদুল ইসলাম বলেন, “প্রযুক্তিগত উৎকর্ষতা, নির্ভরযোগ্যতা এবং প্রিমিয়াম নকশার মাধ্যমে হিটাচি সবসময়ই নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে। নতুন এই রেফ্রিজারেটর রেঞ্জের সংযোজন বাংলাদেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের গৃহস্থালি পণ্যের উদ্ভাবন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। ট্রান্সকম ডিজিটালের বিস্তৃত রিটেইল ও ডিলার নেটওয়ার্ক এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা অবকাঠামো কাজে লাগিয়ে ক্রেতাদের জন্য পণ্যের সহজলভ্যতা ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উদ্বোধনী অনুষ্ঠানে হিটাচির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফুজিমোরি ফুমিয়াসু এবং রফতানি বিক্রয় প্রধান এলভিন থাম। ট্রান্সকম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যোগ দেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শহিদুল ইসলাম এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শিব পদ দেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ট্রান্সকম ডিজিটাল হলো ট্রান্সকম ইলেকট্রনিক্সের একটি প্রধান ব্যবসায়িক ইউনিট, যা সারা দেশে ৬৫টি নিজস্ব আউটলেট এবং ১৫০টি ডিলার পয়েন্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত ডেলিভারি ও বিক্রয়োত্তর সেবা পরিচালনা করে। এর মাল্টি-ব্র্যান্ড পোর্টফোলিওতে হিটাচির পাশাপাশি দেশি-বিদেশি অন্যান্য স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে এবং প্রতিষ্ঠানটি বাংলাদেশে হিটাচির অনুমোদিত অফিশিয়াল সার্ভিস পার্টনার।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনল বিজিবি 
মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন হেলালউদ্দিন ভূইয়া
মৌলভীবাজারে শ্যালিকাকে খুনের দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড