২৪ ঘন্টায় মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৫| আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আটজন, দস্যুতার অভিযোগে দুজন, দ্রুত বিচার আইনে তিনজন, অন্যান্য মামলায় দুজন, পরোয়ানাভুক্ত তিনজন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ১৭ জন রয়েছেন।

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই পাতা হেরোইন, ২৮ গ্রাম গাঁজা এবং দুটি চাপাতি। উদ্ধার হওয়া চাপাতি দুটির দৈর্ঘ্য যথাক্রমে ২২ ও ১২ ইঞ্চি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিমের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জাফর (২৫), শোয়েব (২৪), ইয়ামিন (২৩), রফিকুল ইসলাম রনি (২৫), সাব্বির (২৪), মাসুম ওরফে ঘাড়তেরা মাসুম (২২), নূর আলম (২৯), আবুল হোসেন (৫১), আখতারুজ্জামান উজ্জ্বল (৫৩), ইসলাম ইল্লু (৩৮), তানভীর (২৬), শহিদুল ইসলাম (৩৫), আল মাহমুদ জনি (৪৬), গোলাম রব্বানী (৬৮), জালাল উদ্দীন (২৮), শাখাওয়াত নুর (৫০), সুফি আল মামুন (৫০), ইলিয়াস হোসেন (৫০), ইয়ামিন (২৭), হাবিবুর রহমান (২২), রাব্বি (২৩), আবরার বিব আমিন (২৬), ফাহিম (৩০), রাব্বি (২২), ইয়াসাইবেন (১৮), নুরুজ্জামান (৩০), শেখ শাহিন (২০), আরাফাত (১৯), আহমেদ মোল্লা (২১), আব্দুলা আল আরাফ (৩৬), আল ইসলাম (৪২), ফারুক (৪৩), মুরাদ (২৬), জুয়েল (৫০) ও ফজলুল হক (৪২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ৩৫ জনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
‌সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি
আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনল বিজিবি