ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৯
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। সেখানে তিনি সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের সই করা আদেশে তিন কর্মকর্তার নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘন্টায় মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার
উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
‌সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি
আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনল বিজিবি