পদ্মা দক্ষিণ থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা

শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে তিনি থানা পরিদর্শন করেন।
ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে থানা প্রাঙ্গণে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ব্রিফিং করেন মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন।
ব্রিফিংয়ে ডিআইজি পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, স্থানীয় নেতারা, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, পুলিশ সুপার (অপারেশন্স) শাকিলা সোলতানা এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












