ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের কোপাল দুর্বৃত্তরা, ম্যানেজার নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫
অ- অ+

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম– নাঈমুর রহমান (২৬)।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া গণমাধ্যমকে জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসানসহ অন্যান্য কর্মীরা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের সহিংসতায় সন্দেহের তালিকায় নাম; পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা
রূপপুরে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের শেষ চালান
আশুলিয়ায় নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রাখা পাঁচটি ককটেল উদ্ধার