বটিয়াঘাটায় অপহরণের সময় দুই সন্ত্রাসী গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ১৭:২৭
অ- অ+

খুলনার বটিয়াঘাটায় এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। পরে তার চুরি হওয়া মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) ও মো. আরিফ (২০)। তাদের দুজনের বাড়ি খুলনা মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া ওয়াপদা রোড এলাকায়।

শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে বটিয়াঘাটা থানার মল্লিকের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার খুলনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমন হোসেন নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বটিয়াঘাটা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে লাল রঙের একটি নিবন্ধনবিহীন হোন্ডা মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একই রাতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় বটিয়াঘাটা থানার জলমা ফেরিঘাটসংলগ্ন দুর্গামন্দিরের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভুক্তভোগী ইমনের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
হাসপাতালে আহত আনসার সদস্যদের খোঁজ নিলেন ডিজি সাজ্জাদ মাহমুদ
সরকারবিরোধী পোস্টের অভিযোগে সাঁথিয়ায় ডা. রাশিদুল হাসান রাজন গ্রেপ্তার
ঢাকায় আসছেন শাকিরা?