বাজারে নতুন দুটি ইভি বাইক আনল এনওয়াও, গাজীপুরে অনুষ্ঠিত ‘বিইভিএমএক্স ২০২৬’

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:২৪
অ- অ+

দেশের ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) খাতের অন্যতম প্রতিষ্ঠান এনওয়াও (NWOW) বাজারে নতুন দুটি মডেলের ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোগে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬’।

শনিবার (২৮ নভেম্বর) গাজীপুরের টঙ্গী-পূবাইলের মীরের বাজার এলাকার তালটিয়া বাস স্টপ সংলগ্ন হাজারী কটেজ অ্যান্ড রিসোর্টে এই প্রদর্শনী ও উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াও-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) ঝাং ইয়ংকাং এবং বিশেষ অতিথি ছিলেন এনওয়াও বাংলাদেশের চেয়ারম্যান কাং লি। এ ছাড়া এনওয়াও বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রিয়াজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ডিলার, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে এনওয়াও-এর মোট পাঁচটি মডেলের ইলেকট্রিক বাইক ও স্কুটার প্রদর্শন করা হয়। মডেলগুলো হলো জিবি-২, টিকে-১০, এসই, সিপিএক্স এবং ভি১১। এর মধ্যে সিপিএক্স (CPX) এবং ভি১১ (V11) মডেল দুটি প্রতিষ্ঠানের সর্বশেষ সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। পাশাপাশি আসন্ন শিপমেন্টে জিবি-৩ (GB-3) এবং ডব্লিউএসপি (WSP) নামে আরও দুটি নতুন মডেল দেশের বাজারে যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। মডেল ও সংস্করণভেদে এসব ইলেকট্রিক যানবাহনের প্রস্তাবিত দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার টাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত।

অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতাদের আস্থা নিশ্চিতে এনওয়াও-এর প্রতিটি বাইকের মোটর ও ফ্রেমসহ ২৮টি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে অফিশিয়াল লিখিত ফ্যাক্টরি ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে কন্ট্রোলার ও চার্জারে ২ বছর এবং ২৪টি অ্যাকসেসরিজে ৬ থেকে ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে অফিশিয়াল নীতিমালা অনুযায়ী রিপ্লেসমেন্ট ও রিপেয়ার সুবিধার পাশাপাশি অনুমোদিত সার্ভিস সেন্টারে আজীবন ফ্রি সার্ভিস চেকআপ, নির্ধারিত ১৫ কিলোমিটার এলাকার মধ্যে হোম ও স্পট সাপোর্ট এবং ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত আঞ্চলিক সেবা পাওয়া যাবে।

আয়োজকরা জানান, দেশের ক্রমবর্ধমান পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে এবং অংশীদারত্বের নেটওয়ার্ক শক্তিশালী করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ খুলশীর কর্পোরেট অফিস, রংপুরের কলেজ রোডের সমন্বিত শোরুম ও সার্ভিস হাব এবং বগুড়ার সূত্রাপুর আঞ্চলিক শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের ৬৪ জেলা এবং দুই শতাধিক উপজেলা ও থানায় থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) ডিলার নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বাইকগুলোর মডেল, স্পেসিফিকেশন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৭-২৭১০০২ (হোয়াটসঅ্যাপ), ০১৮৮৮-০৩৪৪৪৯ (হটলাইন) এবং ০১৮৮০-৭৬৭৭৭৫ (বগুড়া শাখা) নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটেও (www.nwowbd.com) প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/আরজেড)


google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
সুনামগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে অর্ধশত আহত 
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত