ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০২
অ- অ+

ঠাকুরগাঁওয়ে রিফাত পরিবহনের একটি গেটলক বাসের ধাক্কায় চিত্র রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সুবোধ সিংহ (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলার হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিত্র রায় সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের খোকা রামের ছেলে। আহত সুবোধ সিংহ একই উপজেলার আখচা ডাক্তারপাড়া গ্রামের যতীনের ছেলে।

বোদা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী রিফাত পরিবহনের বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় একই দিকে চলাচলকারী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে চিত্র রায় মারা যান। অপর আহত সুবোধ সিংহের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই নুর হোসেন আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখুন: প্রধানমন্ত্রী
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি
ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীর অর্থসংযোগ নিয়ে জোর আলোচনা