পদত্যাগের নির্দেশকে উড়ো খবর বলছেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ২২:৫২| আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২৩:২৮
অ- অ+

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘উড়ো খবর’ বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রবিবার রাতে দেশের অধিকাংশ সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

ইশরাক হোসেন বলেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই বিষয়টি গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এ রকম কোনো সিদ্ধান্ত যদি দল থেকে নেওয়া হয়, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না। সবার উপস্থিতিতে অফিশিয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

তিনি আরও বলেন, যে বা যারা এ তথ্য দিয়েছে, তারা উড়ো খবর হিসেবে প্রচার করছে।

এর আগে রবিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মূলত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেন ইশরাক হোসেন। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নিরাপত্তাঝুঁকির কারণে আত্মরক্ষার্থে তিনি ব্যক্তিগত লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে এলে তিনি ও তার নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্ত্র যথাস্থানে রাখা হয়।

বিবৃতিতে ইশরাক আরও দাবি করেন, পুলিশের উপস্থিতিতে অভিযানে চার থেকে পাঁচটি মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়েছে এবং ছয়জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। কয়েকটি গণমাধ্যম অভিযানের খণ্ডিত দৃশ্য প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ইশরাকের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ সংক্লান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনের ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে রাজবাড়ীর পুলিশ সুপার
প্রশাসনে বড় রদবদল, ১০ সচিবের কে কোথায় গেলেন?
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!