সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়া প্রার্থীদের নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে দলটি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













