মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব: আবু হানিফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৮:১৯
অ- অ+

মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, মোদির নিজের গদি নিয়েই টানাপোড়েন চলছে, অথচ হাসিনাকে ফেরানোর স্বপ্ন দেখছে পলাতক আওয়ামী লীগ।২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি নিয়ে ষড়যন্ত্র করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগের প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না।ভারতে একের পর এক আন্দোলন মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে মোদি সরকার। কয়েকদিন আগে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় ভারতের শিক্ষা মন্ত্রী। এখন আবার আন্দোলন হচ্ছে দেশটির প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এসব আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণও বাড়ছে। আন্দোলনের নেতাদের কেউ কেউ বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণার কথা বলেছেন। অন্যদিকে,মোদি সরকারও এসব আন্দোলনে সেই গণঅভ্যুত্থানের প্রভাব থাকার অভিযোগ তুলেছে।

তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যখন মোদি সরকারের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, তখন পলাতক আওয়ামী লীগ কীভাবে আশা করে যে ডিসেম্বরেই ভারত শেখ হাসিনাকে দেশে ফেরাতে সহযোগিতা করবে? যে সরকার নিজের রাজনৈতিক সংকট সামলাতেই ব্যস্ত, সেই সরকারের ওপর ভরসা করে দেশে ফেরার স্বপ্ন দেখা অবাস্তব। সুতরাং এটা স্পষ্ট যে মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলে যাচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে এসআরবি ডিজি আহসান হাবীব পলাশ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী
ধর্মীয় বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য ও শক্তি নিহিত: সাইফুল হক