টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান, এক নলা বন্দুকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক নলা বন্দুকসহ মুহাম্মদ করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হাফিজ আহমদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কম্বনিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মুহাম্মদ করিমকে এক নলা বন্দুকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











