ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:১১
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বাস্তায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায়, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস১৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা
প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের ব্যান্ড টিম বৃষ্টি
বৃত্তাকার নৌপথে চালু হতে পারে ওয়াটারবাস, ভাসমান হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এ বছর প্রাণহানি ১২০১