জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, জনগণ আতঙ্কিত: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, জনগণ আতঙ্কিত।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি এ কথা বলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যার্থতার কারণে ইশরাক হোসেনের পদত্যাগ। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ইশরাক হোসেন কেনো পদত্যাগ করলেন, সরকারকে ব্যাখ্যা দিতে হবে। ইশরাক হোসেনের পদত্যাগের মাধ্যমে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়া হচ্ছে। মাদক ব্যসায়ীদের ধরতে হবে। জড়িতরা বিএনপির সাথেই যুক্ত।
সংবিধান সংশোধন কমিটির নামে নাটক মঞ্চস্থ হচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই শহিদদের সঙ্গে প্রতারণা হচ্ছে, তা করছেন খোদ প্রধানমন্ত্রী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













