বিমান বাহিনীর এফএম-৯০ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ সফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:০৮
অ- অ+

বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর) এ মহড়া অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট এ মহড়া পরিচালনা করে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মহড়া পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহড়ার কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।

মহড়া সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেন বিমান বাহিনী প্রধান। ভবিষ্যতেও পেশাদারত্ব বজায় রাখার জন্য তিনি তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বাহিনীর নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বিমান বাহিনী প্রধান।

মহড়া পরিদর্শনের সময় বিমান বাহিনীর সহকারী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জিওসি, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের প্রতিনিধিসহ বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঘাঁটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড
মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো শিথিলতা নয়: ডিএমপি কমিশনার
ঢাবিতে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে চাপ, গাড়ির ধাক্কায় আহত শিক্ষার্থীরা
ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই: জামায়াত আমির