সাগরে লঘুচাপ, তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯
অ- অ+

বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য লঘুচাপের প্রভাবে উপকূলীয় তিন বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আপাতত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, মামলা ৫১
সেপ্টেম্বরে এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল ও সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ