ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ২১:৪৩
অ- অ+

অনেক প্রবাসীর ভিসার মেয়াদ নেই, কর্মস্থলে ফিরতে সমস্যা হচ্ছে; তাদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, সৌদি আরবের যেসব বিমানবন্দরে চলাচল করা যাচ্ছে; সেসব এয়ারপোর্টে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। রিয়াদগামী ১০টি ফ্লাইটে ৩ হাজার ৪৩১ জন যাত্রী যেতে পারেনি। যাত্রীদের ভোগান্তি যেনো কম হয়, সেজন্য বিমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রিয়াদে হামলার কারণে শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের বিমান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী ও ট্রানজিট বিমানের সব যাত্রীই ভোগান্তির শিকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা
কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন
আনসার সদস্যদের কল্যাণে মহাপরিচালকের নির্দেশনা, বদলাচ্ছে কর্মপরিবেশ