খুলনায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, ২১:২২
অ- অ+

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর যৌথ উদ্যোগে খুলনা জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে।

সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মশালাটি আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবি-এর জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা গোলাম মুর্শেদ।

উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার ধরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। কেবল সনাতন পদ্ধতির সাংবাদিকতা দিয়ে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এখনকার সাংবাদিকদের মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষ হওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে। একই সাথে সমাজে ছড়িয়ে পড়া নানা রকম গুজব, ডিপফেক ও অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং বা তথ্য যাচাইয়ের কৌশল জানা অত্যন্ত জরুরি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পিআইবি-এর এই যৌথ উদ্যোগ খুলনার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই কর্মশালায় খুলনা জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছে।

(ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন
আনসার সদস্যদের কল্যাণে মহাপরিচালকের নির্দেশনা, বদলাচ্ছে কর্মপরিবেশ
ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে: বিমানমন্ত্রী